Ashraful
আমার দুইটি ট্রেনের টিকিট এর প্রয়োজন ছিল। আমি ফেসবুক এ পোস্ট দিই। তখন এই লোক আমাকে নক দেই। বলে তার ভাই রেলওয়ে তে চাকরি করে। সে টিকিট কেটে দিতে পারবে এবং আমার একাউন্ট থেকেই কেটে দিবে। আমি তখন বিশ্বাস করি। সে শুধু ১০০ টাকা কমিশন খুজে। এবং বলে টাকা নগদ এর মাধ্যমে পে করতে কারন বিকাশ সার্ভার ঝামেলা করছে। এরপর আমার রেলসেবা এপ এর আই ডি পাসয়ার্ড চেয়ে নেই। তারপর আমার একাউন্টে ঢুকে আমার আইডি থেকে দুইটি টিকিট কাটা দেখায়। এরপর বলে এখন পে করতে হবে। ওটিপি গেলে যাতে বলি। আমি বলি। সে বলে আপনার একাউন্টে টাকা নেই মনে হয় কারন টাকা যাচ্ছে না। আমি বোকার মত বলে ফেলি আমার ৫০০০ টাকা আছে। তারপর সে দেখছি বলে। এরপর আমার একাউন্ট থেকে ৫০০০ কেটে ফেলে। এরপর সে সব মেসেজ ডিলিট করে দেই আর আমাকে ব্লক করে দেই।
Reference: SCAM-BD-TCKV-MRMV